জয়পুরহাটে গরীব - দুস্থঃ জনসাধারণ পেলেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ১০ লাখ টাকা

  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৬, বিকাল ৫:৪৫ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৬, বিকাল ৫:৪৫ সময়
জয়পুরহাটে গরীব - দুস্থঃ জনসাধারণ পেলেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ১০ লাখ টাকা


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে,  দুস্থঃ ও গরীব জনসাধারণের মানুষের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ১০ লক্ষ টাকা  প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা করে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। 

বুধবার বেলা ১১ টায় জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় তালিমুল ইসলাম একাডেমীর হলরুমে এসব বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাটে ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ, জেলা জামায়াতের সেক্রেটারি  গোলাম কিবরিয়া,সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, শহর জামায়াতের আমীর  সাইদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। 

জয়পুরহাট - ১ সংসদীয় আসন সদর উপজেলায় ৬ লক্ষ ও পাঁচবিবি উপজেলায় ৪ লক্ষ, সর্বমোট ১০ লক্ষ টাকা প্রধানমন্ত্রী ত্রান তহবিল থেকে বিতরণ করা হয়। 








কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ