উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২৩ সময়
উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা


 এনামুল হক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।


সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কয়রা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ ও নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার ও উল্লাপাড়া স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


অভিযানকালে কয়রা বাজারের ভাগ্যলক্ষ্মী ঘি, দই ও ছানা উৎপাদন কারখানায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে দুধে অতিরিক্ত পরিমাণে পানি মেশানোর অভিযোগে এক দুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা ব্যবসায়ীদের খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়ম না করার জন্য সতর্ক করেন। একই সঙ্গে ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।


কর্মকর্তারা বলেন, জনস্বার্থে খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ