শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির ১৫তম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মঙ্গলবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবে মাইটিভির শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদের আয়োজনে মাইটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তন ও মাইটিভির চেয়ারম্যান সহ সকল কলাকৌশলীদের সুস্থ্য কামনা করে দোয়া করা হয়।
এতে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি শ্রী বিমল কুন্ডুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ।
এছাড়াও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবুল কাসেম, সহ সভাপতি এম এ জাফর লিটন, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ ছাব্বির,সাগর বসাক, কোরবান আলী লাবলু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ###

নিউজ ডেস্ক,অনলাইন