র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

  • আপলোড সময় : ৩০ মে ২০২৪, রাত ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৩০ মে ২০২৪, রাত ৯:৪০ সময়
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 

১।        এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ৩০ মে ২০২৪ খ্রিঃ সকাল ১০.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বাজারস্থ পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ০১টি ট্রাক, ০২টি মোবাইল ফোন ও নগদ ১,৭৯০ টাকা জব্দ করা হয়।

 

২।        গ্রেফতারকৃত আসামি ১। মোঃ পারভেজ ইসলাম (২২), পিতা-মোঃ আমিনুর রহমান, সাং-ডালিয়া এবং ২। মোঃ হৃদয় ইসলাম (২০), পিতা-মোঃ সোলেমান মন্ডল, সাং-ছোটখাতা, উভয় থানা-ডিমলা, জেলা-নীলফামারী।

 

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

 

৪।        গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ