তাড়াশে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৪, রাত ৮:৪২ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৪, রাত ৮:৪২ সময়
তাড়াশে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মোঃ শামছুল হক, তাড়াশ উপজেলা সংবাদ দাতা, 

সিরাজগঞ্জের তাড়াশে ২৮শে অক্টোবর ২০০৬ এ লগি বৈঠার বর্বরোচিত হত্যাকাণ্ড ও জুলাই আগস্ট ২০২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ ঘটিকায় তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে তাড়াশ উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা জামায়াতের আমীর খ. ম সাকলাইন হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারী শাহজাহান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলনবিল উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম  আব্দুস সাত্তার। 
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন  উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোক্তার হোসাইন, কোষাধ্যক্ষ ইউনুস আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর জামায়াতের আমীর কাওসার হাবিব, মাগুরা বিনোদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোশারফ হোসেন, দেশী গ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসহাক আলী সহ আরো অনেকে।

জামায়াত নেতারা বলেন ২০০৬ সালের ২৮ শে অক্টোবরের লগি বৈঠার তান্ডব , ২০০৯ সালের ২৫ শে ফেব্রয়ারী পিলখানায় বিডিআর হত্যা, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামীর নেতা কর্মীদের হত্যা, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা  এবং সবশেষ ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র- গনহত্যার কারণেই আওয়ামী লীগের মত প্রাচীন রাজনৈতিক দলের সর্বোচ্চ  পর্যায়ের মন্ত্রী এমপি এবং সাধারণ নেতা কর্মীরা আজ দেশছাড়া, যারাও দেশে আছে তারাও পলাতক। 
তাঁরা আরও বলেন- পৃথিবীর ইতিহাসে এটা  বারবার প্রমানিত হয়েছে যে,   যারাই অত্যাচারী জালিম শাসক হিসেবে আবির্ভুত হয়েছে তারাই জনগণ কর্তৃক আঁস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। 
অনুষ্ঠানের শেষে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ