সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশাল জনসভা

  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৪, রাত ৮:১৭ সময়
  • আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৪, রাত ৮:১৭ সময়
সিরাজগঞ্জের রায়গঞ্জে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিশাল জনসভা

শামসুল হক, তাড়াশ প্রতিনিধি:
দেশব্যাপী দলীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

২৭ নভেম্বর বিকেলে নিমগাছি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী  কমিটির সদস্য এবং  সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 
বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রায়গঞ্জ তাড়াশ থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান তালুকদার। 
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ টুকু এবংজেলা বিএনপি  সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী  সরকারের আমলে ভিন্ন মত পোষনকারীদের উপর হামলা মামলা গুম খুন হত্যা নির্যাতন ও নিপীড়নের লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন। আয়না ঘরে নিয়ে মর্মান্তিক  নির্যাতনের কথাও তাঁদের বর্নণায় উঠে আসে। 

তারা বলেন - ৫ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে খুনি হাসিনার পালানোর বিষয়টিকে এদেশীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা মেনে নিতে পারছেন না। তাই তারা বিশৃঙ্খলা সৃস্টির জন্য বিভিন্ন রুপ ধারণ করছেন। 

তারা কখনও আনসারলীগ কখনও রিক্সালীগ কখনও বা ইসকনলীগ সেজে এদেশে বিশৃঙ্খলা করে এদেশকে বিশ্বের কাছে অকার্যকর রাষ্টে পরিনত করার ষড়যন্ত্রে নেমেছেন। 

বক্তারা এ বিষয়ে সকল দেশপ্রেমিক জনতাকে সজাগ থাকতে এবং সকল ষড়যন্ত্র রুখে দেবার আহবান জানান। 



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ