সিরাজগঞ্জের জিয়া মঞ্চ কমিটির পরিচিতি ও আলোচনা সভার প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৫, সকাল ৭:৪৯ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৫, সকাল ৭:৪৯ সময়
সিরাজগঞ্জের জিয়া মঞ্চ  কমিটির পরিচিতি ও আলোচনা সভার প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার 


সিরাজগন্জের সলঙ্গায় জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভার প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে।


১১ই জানুয়ারী শনিবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্তর এলাকার আরিফ মরিয়ম চক্ষু হাসপাতালের হলরুলে জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক, রবিউল করিমের সভাপতিত্বে, সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সেরাজুল ইসলামের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জনাব শাকিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ন আহ্বায়ক, খাজা ময়েন উদ্দীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার সকল সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা।

এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও তারেক রহমানকে আগামীর দেশ নায়ক হিসেবে দেখবেন বলে আশা ব্যাক্ত করেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ