জামায়াত নেতার মুক্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৮:৩৭ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৮:৩৭ সময়
জামায়াত নেতার মুক্তির দাবিতে  সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ



স্টাফ রিপোর্টার, শাহাদত হোসেন 

জামায়াতের মজলুম নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে সিরাজগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে বের হওয়া মিছিলিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষন করে। পরে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন চত্তরের   বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোস্তফা মাহমুদ,

সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার  জেলা ছাত্রশিবির সভাপতি আলহাজ আলী, সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল আজিজ,শহর শিবিরের সভাপতি শামীম রেজা, সেক্রেটারি হাবিবুল্লাহ সরকার প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জামায়াত নেতা মাওলানা এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন যাবত কারাগারে রেখে নির্যাতন করা হচ্ছে উল্লেখ করে অবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি সহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানান।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ