উল্লাপাড়ায় পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৫, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৫, দুপুর ২:৪৮ সময়
উল্লাপাড়ায় পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় পৌর শহরের চরঘাটিনা খেলার  মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর  বিএনপির ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহন সরকারের সভাপতিত্বে ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজার সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, এম. আকবর আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, পৌর বিএনপির সদস্য আশরাফুল ইসলাম মিন্টু সহ প্রমুখ ব্যক্তিবর্গ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ