উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনতলা ব্রিজের নিচে বালু উত্তোলন,কবরস্থান ও ঈদগা মাঠের নামে মিথ্যা সংবাদ প্রচার করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনতলা ব্রিজের নিচে কবরস্থান ও ঈদগা মাঠের সভাপতি মো.সিদ্দিকের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ১৮ মার্চে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে বালু উত্তোলন, কবরস্থান ও ঈদগামাঠের নামে মিথ্যা নিউজ প্রচার করায়। পরে নিউজটি এলাকাবাসীর নজরে আসে। তারই প্রেক্ষিতে অত্র এলাকা বাসীর উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,মায়ার কোম্পানির দায়িত্বে থাকা মো.সওকত হোসেন,উপজেলা তাঁতীদলের সভাপতি ইউসুফ সহ এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।

নিউজ ডেস্ক,অনলাইন