উল্লাপাড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০ এপ্রিল ২০২৫, সকাল ৮:৪৮ সময়
  • আপডেট সময় : ১০ এপ্রিল ২০২৫, সকাল ৮:৪৮ সময়
উল্লাপাড়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, পৌরসভার সচিব আশরাফুল ইসলাম, সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ