স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের সলঙ্গায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকালে সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের ভোলার বটতলায় ১ নং ওয়ার্ড সেস্বাসেবক দলের উদ্যাগে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়।
এ সময় ১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ বাবু মন্ডলের সভাপতিত্বে, সেস্বাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন সরকার ও মোক্তার হোসেনের পরিচালনায় উক্ত মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, যুগ্ন আহ্বায়ক সেলিম এলাহি, যুগ্ন আহ্বায়ক তারিফ মাহমুদ, জেলা ছাত্রদলের সহসভাপতি ফিরোজ আহমেদ (শেখ) সলঙ্গা থানা ছাত্র দলের আহ্বায়ক হারুনার রশিদ (হিরন) সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছত্রদলের সভাপতি কাবলু মিয়া, এসম প্রধান বক্তা হিসাবে বক্তব্য করেন সলঙ্গা থানা সেস্বাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম , সলঙ্গা ইউনিয়ন সাবেক সভাপতি ইকবাল বাহার জালাল, সলঙ্গা ইউনিয়ন সেস্বাসেবক দরের আহবায়ক সোহেল রানা,সদস্য সচিব শরিফ আহমেদ, ১ নং ওয়ার্ড সাবেক বিএনপির সভাপতি আলী আরশাব চাঁদ,সাবেক সভাপতি মোবারক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি ঠিক মতো পালন করতে পারি নাই। আজ আমরা উন্মক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার। তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজ ডেস্ক,অনলাইন