নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী বাছাইয়ে মতামত গ্রহন সভা অনুষ্ঠিত।

  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৪২ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৪২ সময়
নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ  মনোনীত এমপি প্রার্থী বাছাইয়ে মতামত গ্রহন সভা অনুষ্ঠিত।



মোঃ জাকারিয়া মাসিদ, (নাটোর) প্রতিনিধিঃ 

  আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩, সিংড়া আসনে  ইসলামী আন্দোলন  বাংলাদেশ এর মনোনীত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে  তৃণমুলের দায়িত্বশীলদের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন্নবী। 

পরে উপজেলা, পৌরসভা  সহ  ১২ টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির  দায়িত্বশীলদের গোপন ভোটের মাধ্যমে মতামত গ্রহণ করা হয়।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ