সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ জেলা মটরশ্রমিক ইউনিয়নের সহযোগিতায় জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার, ধানাহটি জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনে (ভারপ্রাপ্ত) সভাপতি গোলাম মর্তুজা শিপলু′র সভাপতিত্বে বক্তব্য রাখেন এ এইস এম ওবায়দুর রহমান চন্দন সহ-সাংগঠনিক (রাজশাহী বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান আলোচক গোলজার হোসেন আহবায়ক জেলা বিএনপির জয়পুরহাট, এ এম ওয়াহাব যুগ্ম আহবায়ক জেলা বিএনপির, কামরুজ্জামান (কমল) সভাপতি আক্কেলপুর উপজেলা বিএনপি সহ পর্যায়ে নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়তে আমরা নতুন করে আর কাউকে স্বৈরাচার দেব না, থাকবে না বৈষম্য, ফ্যাসিবাদ। আমরা স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতায় চায। তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন দেশের মানুষের অধিকার, শ্রমিক অধিকার রক্ষার তিনি কাজ করে যাবেন।
এ সময়ে জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা সহ শ্রমিক ফেডারেশনের ও শ্রমিক ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক,অনলাইন