গৌরবোজ্জ্বল ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত মিশন ও ছাত্র সম্মেলন

  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩০ সময়
গৌরবোজ্জ্বল ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াত মিশন ও ছাত্র সম্মেলন



সেলিম রেজা,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির গৌরবোজ্জ্বল ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকের পার্টির, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াত মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


এ সময় বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সহ-সংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদ ছাত্র  বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরিফের সভাপতিত্বে দাওয়াত মিশনের প্রধান দায়িত্ব পালন করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।


অনুষ্ঠানে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও মিশন সদস্য ও বগুড়া সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সহ  স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।


এসময় অতিথিরা বলেন “জাতির আধ্যাত্মিক উন্নয়ন, নৈতিকতা চর্চা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জাকের পার্টির আদর্শকে ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই ৩৬ বছরের অর্জন আমাদের নতুন প্রেরণা যোগাবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গড়তে। 






কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ