পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের

  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১২ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:১২ সময়
পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের


সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি। এখন অন্তবর্তী সরকার কোন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। এতে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। আর পিআরের বিপক্ষে যারা কথা বলেন তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে।


শনিবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন দাবিতে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা ইসলামী আন্দোনের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ ও ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদ।







কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ