মোঃ শামছুল হক
তাড়াশ উপজেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গায় ( আংশিক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়েখ ডঃ আব্দুস সামাদ ব্যপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা সহ প্রত্যন্ত গ্রামানঞ্চলে ঘুরে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নিয়ে আলোচনায় বসছেন।
বিল এলাকায় নৌকায় ভ্রমন করে সবার সাথে দেখা সাক্ষাৎ করছেন।
হাট বাজারে, চায়ের দোকানে রাস্তা ঘাটে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানাচ্ছেন।
একটা বিষয় বেশ লক্ষনীয়, তিনি যেখানে যাচ্ছেন সেখানেই লোকজন তাকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন আর মনোযোগ দিয়ে তাঁর কথা শুনছেন।
অন্যদিকে যে এলাকায় যাওয়ার সময় পাননি সে এলাকার লোকজন তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
উল্লেখ্য, এ নির্বাচনী এলাকায় প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে ডঃ আব্দুস সামাদ শিক্ষাগত যোগ্যতা এবং প্রজ্ঞায় সবার চেয়ে এগিয়ে আছেন। তিনি একাধারে পিএইচডি, ইসলামী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দক্ষিন পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ বোর্ডের সদস্য। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তিনি এ নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছেন।
ডঃ আঃ সামাদ জানান, যে ভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ এবং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
তিনি আরও বলেন, সাধারণ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারেরা ইসলামের প্রতি বেশী আগ্রহী। তারা এ দেশে ইসলামের বিজয় দেখতে চান।
ডঃ আব্দুস সামাদ সকলকে আশ্বস্ত করে বলেন - জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ চিরতরে বন্ধ করা হবে।
নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং ইসলামের গন্ডির মধ্য থেকে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে। তারা সব চাকরিতে অগ্রাধীকার ভিত্তিতে ঢোকার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, ইসলামি আইন বাস্তবায়ন হলে ইসলামি অর্থ ব্যবস্থা চালু হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে।
তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে ইসলামী সরকার কায়েম করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

নিউজ ডেস্ক,অনলাইন