কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উল্লাপাড়া উপজেলা জামায়াত।

  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১২ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১২ সময়
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উল্লাপাড়া উপজেলা জামায়াত।



উল্লাপাড়া প্রতিনিধি এনামুল হক 


সিরাজগঞ্জ উল্লাপাড়া  উপজেলা শাখা কতৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ২৬  সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উল্লাপাড়া জামাতের অফিস আবু হোরায়রা এতিমখানা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো পদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয়।


বিক্ষুভ মিছিল পরবর্তী সমাবেশের উপজেলা জামাতের দপ্তর সম্পাদকে মাওলানা আব্দুল বারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলার সংগ্রামী আমির, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক শাহজাহান আলী।”আরো উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ খায়রুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডঃ মাওলানা নজরুল ইসলাম যুব বিভাগের সভাপতি জনাব মাওলানা আতাউর রহমান উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ আল-আমিন হোসেন  , ইসলামি ছাত্র শিবিরের উল্লাপাড়া উপজেলার সভাপতি মোঃ গোলাম মোস্তফা সাদ,উল্লাপাড়া কামিল মাদ্রাসা সভাপতি জনাব মোঃ আশিকুর রহমান সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দাবি সমুহ ১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ ছোট্ট ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করা।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ