জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশ উন্নয়নের রোল মডেল হবে, মাওঃ রফিকুল ইসলাম খান

  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৫, দুপুর ১:৫৯ সময়
জামায়াত ক্ষমতায় গেলে ৫ বছরে দেশ উন্নয়নের রোল মডেল হবে, মাওঃ রফিকুল ইসলাম খান



উল্লাপাড়া প্রতিনিধি মোঃ এনামুল হক


জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ পাঁচ বছরের বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হবে

এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।


বাংলাদেশ জামায়াত ইসলামী উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের চড়ুউমুড়ি বাজারে স্থানীয় সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কয়রা ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব নুরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সম্মানিত আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক মোঃ শাহজাহান আলী, সেক্রেটারী জনাব খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব মোঃ আব্দুল বারী, যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আতাউর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা সাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল মালেক, উল্লাপাড়া পেশাজীবী সংগঠনের সহ-সভাপতি জনাব মাওলানা জহুরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি জনাব সমীর উদ্দীন, অফিস সম্পাদক জনাব সাদ্দাম হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ