সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের শিক্ষা খাতের উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য এ্যাড. তানজীর আল ওয়াহাব।
শনিবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ।
এসময় অ্যাডভোকেট তানজীর আল ওয়াহাব দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।