সেলিম রেজা, জয়পুরহাট প্রতিনিধিঃ২৭ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধেের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের রেলগেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম
মীর শহীদ মণ্ডল
সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান দপ্তর সম্পাদক ও জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ হেলাল শ্রমিক দল নেতা মীর শহীদ ফরহাদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
পরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।