এতে বিশেষ অতিথির বক্তৃতায় তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুস সালাম জরায়ু ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। জনাব আঃ সালাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কর্মশালায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব এরফান আলী বলেন- বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জরায়ু ক্যান্সার ঝুকির শীর্ষে। তাই পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের সরকারি ভাবে ক্যান্সার প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সহ সকল পেশা ও শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। তিনি বলেন স্কুল গামী শিক্ষার্থী ছাড়াও ১০ থেকে ১৪ বছর বয়সের যেকোনো মেয়ে এ টিকা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, এ টিকা গ্রহণের জন্য ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুলগামী এবং স্কুল বহির্ভূত মেয়েদের অনলাইনে ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। যাদের জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন হবে না তাদেরও পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হবে। এতে আরও বলা হয় রেজিষ্ট্রেশন করতে এবং কার্ড পেতে ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে সরকারী ওয়েব সাইট www.vaxipi.gov.bd তে প্রবেশকরে নির্দেশনা অনুসরণ করে যে কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেন।