রায়গঞ্জ প্রতিনিধি
রায়গঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ভিপি আয়নুল হক-কে এমপি হিসেবে দেখতে চান রায়গঞ্জ, তারাশ ও সলঙ্গার সাধারণ মানুষ। এলাকাবাসীর মতে, তিনি ত্যাগী ও সংগ্রামী কণ্ঠস্বর, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক।
আজ শনিবার বিকেলে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে রায়গঞ্জ উপজেলার ৩ নং ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজার এ এক পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের ভোট ও দোয়া আমার শক্তি। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়।”
বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই ভিপি আয়নুল হক সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি নিরলসভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত করেছেন। সর্বদা জনগণকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়ন, শিক্ষা প্রসার, কৃষকের ন্যায্য অধিকার, যুবসমাজের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর ভাষায় —
“জনগণের শক্তি ও ভালোবাসাই ভিপি আয়নুল হকের সবচেয়ে বড় সম্পদ।”
আগামী দিনে রায়গঞ্জ-তারাশ-সলঙ্গার উন্নয়ন ও অগ্রগতির জন্য এমপি হিসেবে ভিপি আয়নুল হকের বিকল্প নেই বলে দাবি করেন স্থানীয়রা।