রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১:৫০ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১:৫০ সময়
রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত



হুজাইয়াফ হিজল,রায়গঞ্জ:

রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ সুমন আহমেদ। তিনি যুব সমাজকে আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলা ও খেলাধুলার মাধ্যমে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।


পাঙ্গাসী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক জনাব ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মুনসুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের ক্রীড়া সম্পাদক হুজায়ফা হিজল এবং পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি শরিফুল ইসলাম।


এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করা, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলা, নৈতিক শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।




কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

সর্বশেষ সংবাদ