শামসুল হক,তাড়াশ প্রতিনিধি :
২২ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে ৩ পর্বের এ কর্মশালা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়ে।
এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল আলিম ও ফাজিল মাদ্রাসার প্রতিনিধি এবং মসজিদের ইমাম এবং অন্য ধর্মের পুরোহিতরা অংশগ্রহণ করেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এরফান আলী জরায়ুর ক্যান্সারের লক্ষণ , বিস্তৃতি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং মসজিদ এর ইমাম মোয়াজ্জেম এবং অন্য ধর্মের পুরোহিতদের এ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের মাধ্যমে আগে থেকেই চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিনিধিকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
সে অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন।
এতে বিশেষ অতিথির বক্তৃতায় তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুস সালাম জরায়ু ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। জনাব আঃ সালাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কর্মশালায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব এরফান আলী বলেন- বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জরায়ু ক্যান্সার ঝুকির শীর্ষে।
তাই পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের সরকারি ভাবে ক্যান্সার প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী সহ সকল পেশা ও শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। তিনি বলেন স্কুল গামী শিক্ষার্থী ছাড়াও ১০ থেকে ১৪ বছর বয়সের যেকোনো মেয়ে এ টিকা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, এ টিকা গ্রহণের জন্য ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুলগামী এবং স্কুল বহির্ভূত মেয়েদের অনলাইনে ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। যাদের জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন হবে না তাদেরও পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হবে।
এতে আরও বলা হয় রেজিষ্ট্রেশন করতে এবং কার্ড পেতে ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে সরকারী ওয়েব সাইট www.vaxipi.gov.bd তে প্রবেশকরে নির্দেশনা অনুসরণ করে যে কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেন।

নিউজ ডেস্ক,অনলাইন